ফোনের Wi-Fi আর মোবাইল ডেটা — একসাথে এক ডাউনলোডে
পিসির Quantum-এর একই ডাউনলোড ইঞ্জিন এখন ফোনে। একটা ফাইল Wi-Fi আর মোবাইল ডেটা দুই লাইনে ভাগ হয়ে নামে। সাথে পছন্দের কোয়ালিটিতে ভিডিও, নিজস্ব ব্রাউজার আর অ্যাড ব্লকার।
- বিকাশ / মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট
- অর্ডারের ইমেইলেই অ্যাপ চালু
- ৭ দিনের টাকা ফেরত গ্যারান্টি
অ্যাপের হোম স্ক্রিনের নকশা — সবুজ অংশ Wi-Fi থেকে, বেগুনি অংশ মোবাইল ডেটা থেকে আসছে
একই ফাইল, দুই লাইনে দ্রুত
বাসার Wi-Fi-র সাথে ফোনের মোবাইল ডেটা যোগ করলে কী হয় — আমাদের ফোনে মাপা ফল।
একই ১০০ MB ফাইল, একটা Android ফোনে আমাদের টেস্ট। আপনার গতি নির্ভর করবে আপনার Wi-Fi আর মোবাইল নেটের ওপর।
YouTube, Facebook, Instagram, TikTok — সব ভিডিও ফোনেই
পছন্দের ভিডিওর লিংক কপি করুন বা অ্যাপের ব্রাউজারে খুলুন। কোয়ালিটি বেছে নিন — ভিডিও চলে আসবে ফোনের Download/Quantum ফোল্ডারে।
শুধু গান বা লেকচারের শব্দ চাইলে M4A হিসেবেও নামানো যায়। লগইন লাগে এমন ভিডিও অ্যাপের ব্রাউজারে একবার লগইন করে নামান।
ব্রাউজ করুন, এক ট্যাপে নামান
ফোনের Chrome-এ এক্সটেনশন বসে না, তাই Quantum-এর ভেতরেই একটা পুরো ব্রাউজার আছে। পেজে ভিডিও বা ফাইল পেলেই Download বাটন আসে, ভিডিওর কোয়ালিটির তালিকা সাইজসহ দেখায়।
- লগইন মনে থাকে — Google, Facebook-এ একবার ঢুকলেই হয়
- ট্যাব, বুকমার্ক, হিস্ট্রি, Desktop site
- বিজ্ঞাপন আর পপ-আপ ছাড়া, অ্যাড ব্লকার শুরু থেকেই চালু
- ডাউনলোড চলাকালীন পেজের ওপর গোল অর্বে গতি দেখা যায়
ফোনে ডাউনলোডের সব কাজ এক অ্যাপে
পিসির Quantum-এর ইঞ্জিন আর লাইসেন্স, ফোনের মাপে।
Android সাধারণত Wi-Fi চালু থাকলে মোবাইল ডেটা বন্ধ রাখে। Quantum দুটোকেই চালু রাখে, আর একটা ফাইল দুই লাইনে ভাগ করে নামায়।
হোম স্ক্রিনে Wi-Fi-এর নাম আর সিমের অপারেটরের নাম, ডাউনলোডের সময় প্রতিটা লাইনের আলাদা গতি।
প্রতিটা ডাউনলোডে Wi-Fi, মোবাইল ডেটা বা দুটোই বেছে নিন। এক ট্যাপে মোবাইল ডেটা বন্ধ করে শুধু Wi-Fi-তেও চালাতে পারেন।
YouTube, Facebook-সহ অনেক সাইটের ভিডিও — কোয়ালিটির তালিকা থেকে বেছে নিন। শুধু শব্দ চাইলে M4A।
ট্যাব, বুকমার্ক, হিস্ট্রি, Desktop site। লগইন মনে থাকে, তাই লগইন করা সাইটের ফাইল আর ভিডিওও নামে।
ব্রাউজ করার সময় পেজে ভিডিও বা ফাইল পেলেই ভাসমান Download বাটন আসে। চলতি ডাউনলোড পেজের ওপরেই গোল অর্বে গতিসহ দেখা যায়।
ব্রাউজারে YouTube-এর বিজ্ঞাপন, Facebook-এর Sponsored পোস্ট আর হঠাৎ খুলে যাওয়া পপ-আপ বন্ধ। মেনু থেকে চালু-বন্ধ করা যায়।
অন্য অ্যাপে লিংক কপি করে Quantum খুললেই জিজ্ঞেস করে — নামাবেন কি না। যেকোনো অ্যাপ থেকে Share → Quantum DM-ও করা যায়।
যেকোনো ডাউনলোড থামান, পরে আবার চালু করুন। অ্যাপ বন্ধ করলেও ডাউনলোড নোটিফিকেশনে চলতে থাকে।
নামানো সব ফাইল ফোনের Download/Quantum ফোল্ডারে জমা হয়, তাই খুঁজে পেতে ঝামেলা নেই।
নতুন ভার্সন এলে অ্যাপ নিজেই জানায় — Install update চাপলেই হয়ে যায়।
অর্ডারের ইমেইল দিলেই অ্যাপ চালু। আলাদা কী বা সিরিয়াল লাগে না। ফোন বদলালে আগেরটা থেকে Deactivate করে নতুনটায় চালু করুন।
অর্ডার থেকে প্রথম ডাউনলোড — ৩ ধাপে
কোনো কী বা সিরিয়াল লাগে না। অর্ডারের ইমেইল দিয়েই অ্যাপ চালু হয়।
নিচে মোবাইল প্যাকেজ বেছে নাম, মোবাইল নম্বর আর ইমেইল দিন, তারপর বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করুন।
1পেমেন্টের পর আপনার ইমেইলে Android অ্যাপটা পাঠানো হয়। ফোনে খুলে ইনস্টল করুন — Android অনুমতি চাইলে Allow দিন।
2অ্যাপ খুলে অর্ডারের ইমেইলটা লিখে Activate চাপুন। সাথে সাথে চালু, প্রথম ডাউনলোড শুরু করুন।
3অর্ডার করুন — ২ মিনিটে শেষ
একবার কিনুন, সারাজীবন ব্যবহার করুন। শুধু ফোন, শুধু পিসি, নাকি দুটোই — আপনি বেছে নিন।
কেনার ৭ দিনের মধ্যে আপনার ফোনে Quantum ঠিকমতো না চললে, আর আমাদের সাপোর্ট টিম ঠিক করতে না পারলে — পুরো টাকা ফেরত, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেই নম্বরে। নিয়ম দেখুন
সাধারণ প্রশ্ন
কোন ফোনে চলবে? iPhone-এ চলবে?
Android 8.0 বা তার পরের যেকোনো Android ফোনে চলে। এটা শুধু Android-এর অ্যাপ।
Wi-Fi আর মোবাইল ডেটা একসাথে কীভাবে চলে?
ফোনে Wi-Fi চালু থাকলে Android সাধারণত মোবাইল ডেটা বসিয়ে রাখে। Quantum দুটো লাইনই চালু রাখে আর একটা ফাইল ছোট ছোট ভাগে দুই লাইনে একসাথে নামায়, তাই দুই লাইনের গতি যোগ হয়। শুধু ফোনে Wi-Fi আর মোবাইল ডেটা দুটোই চালু রাখুন। চাইলে অ্যাপের ভেতরে এক ট্যাপে মোবাইল ডেটা বন্ধ করে শুধু Wi-Fi-তে নামাতে পারেন।
একটাই নেট থাকলে কি লাভ আছে?
হ্যাঁ। শুধু Wi-Fi বা শুধু মোবাইল ডেটাতেও Quantum স্বাভাবিকভাবে চলে — ভিডিওর কোয়ালিটি বাছাই, নিজস্ব ব্রাউজার, অ্যাড ব্লকার, পজ-রিজিউম সবই পাবেন। গতি যোগ হয় দুই লাইন একসাথে থাকলে।
অ্যাপটা কোথা থেকে পাব?
পেমেন্টের পর অর্ডারের ইমেইলে অ্যাপটা পাঠানো হয়। ফোনে ইনস্টল করে সেই ইমেইল দিয়ে Activate করলেই চালু। পরের নতুন ভার্সনগুলো অ্যাপের ভেতর থেকেই আপডেট করা যায়।
পিসির লাইসেন্স দিয়ে ফোনে চলবে?
না। পিসি প্যাকেজ শুধু Windows আর Mac-এ চলে, মোবাইল প্যাকেজ শুধু Android ফোনের অ্যাপে — মোবাইল প্যাকেজ দিয়েও পিসির অ্যাপ চালু হয় না। দুটোতেই চালাতে চাইলে “পিসি + মোবাইল” নিন। আগে পিসি কিনে থাকলে একই ইমেইলে মোবাইল প্যাকেজ কিনলেই আপনার সেই লাইসেন্সে ফোনও যোগ হয়ে যাবে। পিসির Quantum সম্পর্কে দেখুন
কয়টা ফোনে চলবে? ফোন বদলালে?
মোবাইল প্যাকেজ ২টা Android ফোনে চলে। নতুন ফোনে নিতে চাইলে আগের ফোনে অ্যাপের লাইসেন্স অংশ থেকে “Deactivate this phone” চাপুন, তারপর নতুন ফোনে একই ইমেইলে চালু করুন।
YouTube বা Facebook-এর ভিডিও নামানো যাবে?
হ্যাঁ। লিংক দিন বা অ্যাপের ব্রাউজারে ভিডিওটা খুলুন — কোয়ালিটির তালিকা আসবে, যেটা চান বেছে নিন। শুধু শব্দ চাইলে M4A হিসেবেও নামানো যায়।
নামানো ফাইল কোথায় পাব?
ফোনের Download ফোল্ডারের ভেতরে Quantum নামের ফোল্ডারে। অ্যাপের ডাউনলোড তালিকা থেকেও সরাসরি খোলা যায়।
টাকা ফেরতের নিয়ম কী?
কেনার ৭ দিনের মধ্যে আপনার ফোনে Quantum ঠিকমতো না চললে WhatsApp-এ আমাদের জানান। সাপোর্ট টিম ঠিক করতে না পারলে, যে নম্বর থেকে পেমেন্ট করেছেন সেই নম্বরে পুরো টাকা ফেরত দেওয়া হবে, আর লাইসেন্সটা বন্ধ হয়ে যাবে। রিফান্ড পলিসি
সমস্যা হলে কাকে বলব?
Quantum সম্পূর্ণ Webix Solution-এর নিজস্ব সফটওয়্যার, বাংলাদেশে তৈরি। ইনস্টল, চালু করা বা যেকোনো প্রশ্নে আমাদের সাপোর্ট টিম WhatsApp-এ বাংলায় সাহায্য করবে।
ফোনের দুই নেট, এক ডাউনলোডে
৳৪৯৯ একবারই · ২টা Android ফোন · বাংলায় সাপোর্ট · ৭ দিনের টাকা ফেরত গ্যারান্টি
এখনই অর্ডার করুনপিসির জন্য Quantum (Windows ও Mac)
© ২০২৬ Webix Solution · প্রাইভেসি · শর্তাবলী · রিফান্ড পলিসি